স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 11:02 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নিরু দাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রবিবার (০৫ নভেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত নিরু দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চিতালপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, বিকালে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি বাজারের সামনে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জের মাধবপুর গামী ট্রাকের চাপায় পড়ে বৃদ্ধ ঘটনাস্থলে নিরু দাস নিহত হয়।
এব্যাপারে খাটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘাতক ট্রাকের ড্রাইভার রোমান( ৩৫) কে ট্রাক সহ আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Posted ১১:০২ পিএম | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya