শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে, হেলপার নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:51 pm

বিজয়নগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে, হেলপার নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ওয়াসিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওয়াসিম জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের শিশু মিয়ার ছেলে এবং সে খাদে পড়ে যাওয়া ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ করতেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, শাহবাজপুর থেকে চান্দুরা যাওয়ার পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত ট্রাক্টরের হেলপারকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

Facebook Comments Box

Posted ৮:৫১ পিএম | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |