স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 7:26 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে ৫ ভাই-বোন অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এদের মধ্যে তিন শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাশানী গ্রামে এ ঘটনা ঘটে। তারা ৫ জনই একে অপরের চাচাতো ভাই -বোন।
অসুস্থ ৫ ভাই-বোন হলো, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩) এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)।
এদের মধ্যে বর্ষা,শুভ ও আলামিনকে রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিশুদের দাদা মো. মিয়াব আলী জানান, মেরাশানী এলাকায় নিজ বাড়ির পাশে ৫ শিশু খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে হাত ঢুকিয়ে দেয়। গর্তের ভেতরে থাকা ইঁদুর মারার বিষ চকলেট ভেবে খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখে ছিলেন ইঁদুর মারার জন্য।
পরে তারা ৫ জন অসুস্থ হয়ে পড়লে,জান্নাত ও তিশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।বাকী তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি দেওয়া হয়৷
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে ৫ শিশু অসুস্থের বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়ার জন্য তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৭:২৬ পিএম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya