শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিএসএফের বাঁধার মুখে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে মেরামত কাজ বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:02 pm

বিএসএফের বাঁধার মুখে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে মেরামত কাজ বন্ধ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বাঁধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ হয়ে গেছে। বিজিবির মাধ্যমে বিএসএফ স্থলবন্দরের ইমিগ্রেশনের ভবন, রাস্তা ও যাত্রীদের ওয়াশরুম মেরামত কাজ বন্ধ রাখতে বলেন। বিএসএফ’র বাঁধা বিষয়টি জানায় বিজিবি। পরে মেরামত কাজ বন্ধ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশনের ভবন, শূণ্য রেখা থেকে ইমিগ্রেশন ভবনে প্রবেশের রাস্তা এবং যাত্রীদের ব্যবহারের জন্য ওয়াশরুম এবং এর রাস্তাটি ভাঙাচোরা ছিল। এতে যাত্রীদের অসুবিধা হতো। গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে মেরামত কাজ করছিল। দুপুরে বিএসএফ বিজিবিকে বলে দেয়, কাজটি বন্ধ রাখতে। পরে বিজিবি তরফ থেকে ইমিগ্রেশনে এসে মৌখিকভাবে কাজ বন্ধ রাখতে বলেন। এরপর থেকে ওই মেরামত বন্ধ রয়েছে।

ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ‘জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন, রাস্তা ও যাত্রীদে ওয়াশরুমের মেরামত কাজ করা হচ্ছিল। সকালে বিএসএফ বাঁধা দিয়েছে বলে বিজিবি এসে আমাদেরকে কাজ বন্ধ রাখতে বলে। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, সীমান্তে ১৫০ গজের ভেতরে কোন কাজ করতে গেলে দু’দেশের সীমান্তবাহিনীর সমন্বয়ে করতে হয়। বিষয়টি আগে থেকে আমাদের জানায়নি ইমিগ্রশন কর্তৃপক্ষ। যেহেতু দু’দেশের যাত্রীদের সুবিধার্থে এই মেরামত কাজ করা হচ্ছে, তাই ২/১ দিনের মধ্যে বিএসএফের সাথে আলোচনা করে আবার ইমিগ্রেশনের মেরামত কাজ শুরু করা হবে বলে আশা করছি।

 

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

The Daily Sarod |