শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিএনপির শুভবুদ্ধির উদয় হউক: আখাউড়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:05 pm

বিএনপির শুভবুদ্ধির উদয় হউক: আখাউড়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হউক; তারা ধ্বংসাত্মক কর্মকান্ড ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারেরও কোন আপত্তি থাকবে না।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া খরমপুর কেল্লা শহীদের মাজার জিয়ারতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

এসময় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেন,নির্বাচন নিয়ে বিএনপির কিছু বলার থাকলে তারা ইলেকশন কমিশনকে বলুক; কমিশন তা বিবেচনা করবে।

তিনি বলেন, যদি বিএনপি নির্বাচনে আসতে চায় আমরা তাদেরকে সব সময় অভিনন্দন জানাই। ধ্বংসাত্মক কাজ ছেড়ে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে বলেও তিনি মন্তব্য করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা-আখাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাহার মালদার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

The Daily Sarod |