শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

‘বাবার হক আমি পাইলাম না, আমার মেয়েরা যেন পায়’-গেঞ্জিতে লিখে আত্মহত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৪ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 1:53 pm

‘বাবার হক আমি পাইলাম না, আমার মেয়েরা যেন পায়’-গেঞ্জিতে লিখে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর থেকে গলায় দড়ি পেছানো অবস্থায় সুমন সাহা (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ জুন)  সকালে জেলা শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন সাহা শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে শহরের পূর্বপাইক পাড়া এলাকার তিতাস নদীর তীরে রেলিঙে বাধা গলায় দড়ি পেচানো অবস্থায় এক যুবকের মরদেহ পড়েছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটির সুরতহাল রির্পোট প্রস্তত করে। ওই যুবকের মরদেহ উদ্ধার করেন জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মরদেহটি নদীর তীরে গলায় দড়ি পেচিয়ে রেলিঙে ঝুঁলানো ছিল। লাশের শরীরে থাকা গেঞ্জিতে লেখা ছিল ‘আমার বাবার হক আমি পাইলাম না, আমার মেয়েরা যেন সেই হক পায়’। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি একটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

Posted ১:৫৩ পিএম | বুধবার, ১৪ জুন ২০২৩

The Daily Sarod |