স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৯ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 1:48 am
দুই দফা জানাজার নামাজ শেষে চির নিদ্রায় শায়িত হলেন আসামি ছুরিকাঘাতে নিহত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন। শনিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ডিয়ারচর গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স মাঠে নিহত এএসআই আমির হোসেন এর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জানাজায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই আমির হত্যাকাণ্ডের ঘটনায় দুইজন গ্রেফতার
পরে পুলিশ লাইন্সে জানাজার নামাজ শেষে পুলিশ স্কটের মাধ্যমে লাশ নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ডিয়ারচর গ্রামে পৌছানো হয়। সেখানে নিহত আমির হোসেনের দ্বিতীয় জানাজার নামাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে এএসআই নিহত, আহত এক (ভিডিও)
এরআগে শুক্রবার বিকেলে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সদর মডেল থানার এএসআই আমির হোসেন ও এএসআই মণি শঙ্কর চাকমা অভিযান চালায়। অভিযানে চান্দপুর বাজারে আসামি মামুনকে ধরার সময় ধস্তাধস্তির একপর্যায়ে মামুন সাথে থাকা ছুরি আমিরের বুকে চালিয়ে দেন। এ সময় মণি শঙ্করকেও আহত করে পালিয়ে যান আসামি মামুন। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এএসআই আমিরকে মৃত ঘোষণা করেন।
Posted ১:৪৮ এএম | রবিবার, ১৯ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya