শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে এএসআই নিহত, আহত এক (ভিডিও)

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 8:44 pm

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতে আমির হোসেন(৩৫) নামের সদর মডেল থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চানপুর পাঘাচং বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এসময় মনি শংকর চাকমা নামের আরও এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

নিহত এএসআই আমির হোসেন ময়মনসিংহ সদরের কোতোয়ালি থানা এলাকার মুনতাজ আলীর ছেলে।

সদর মডেল থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুরে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মুছা মিয়ার ছেলে মামুনকে গ্রেফতার করতে যায় পুলিশ। চানপুর বাজার এলাকায় আসামী মামুনকে পেয়ে গ্রেফতার করতে গেলে তার সাথে থাকা ছুরি এলোপাতাড়ি চালাতে করতে থাকে। এসময় এএসআই আমির হোসেন ও এএসআই মনি শংকর চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মামুন। এরমধ্যে এএসআই আমির হোসেনকে আশংকাজনক অবস্থায় ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আমির হোসেনের সহযোগী অপর এএসআই মনি শংকর চাকমাকে।

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এবিএম মুসা জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। নিহতের বুকের দুই দিকে দুইটি আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার খবর পেয়ে জেলা সদর হাসপাতালে আসেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আসামী গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতে এএসআই আমির নিহত হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | শুক্রবার, ১৭ জুলাই ২০২০

The Daily Sarod |