স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৮ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 8:27 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারে গিয়ে ছুরিকাঘাতে আমির হোসেন (৩৫) নামে সদর মডেল থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ভোরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও শাহপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০) ও মুছা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২০)। এদিকে এই ঘটনায় আহত আরেক এএসআই মণি শঙ্কর চাকমা বাদী হয়ে শুক্রবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, এই হত্যাকাণ্ডে ঘটনায় মূল অভিযুক্ত মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকারী মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে আরও তিনটি মামলা রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সদর মডেল থানার এএসআই আমির হোসেন ও এএসআই মণি শঙ্কর চাকমা অভিযান চালায়। অভিযানে চান্দপুর বাজারে আসামি মামুনকে ধরার সময় ধস্তাধস্তির একপর্যায়ে মামুন সাথে থাকা ছুরি আমিরের বুকে চালিয়ে দেন। এ সময় মণি শঙ্করকেও আহত করে পালিয়ে যান আসামি মামুন।
পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এএসআই আমিরকে মৃত ঘোষণা করেন।
Posted ৮:২৭ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya