জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৯ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:11 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরের অন্ধ অরুন মিয়া (৪৫)। পিতা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ভিটা বাড়ি বিক্রয় করে দিতে হয়েছিল প্রায় ৩৫ বছর আগে। এরপর থেকে ভিটা বাড়ি ছাড়া হয়ে যান অরুন মিয়ার পরিবার। তখন দুই চোখে দেখতে পারতেন অরুন মিয়া। ক্যান্সারে আক্রান্ত পিতা বেঁচে থাকতে পারেননি। জীবনযুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরন করেন। পিতা মারা যাওয়ার পর অরুন মিয়ার আশ্রয় হয় নানা বাড়িতে। জীবিকার তাগিদে দিনমজুরের কাজ শুরু করেন তিনি। ২০০৬ সালের দিন মজুরের কাজ করার সময় ঝুড়িতে থাকা বেতের আঘাত লাগে তার ডান চোখে। এই ঘটনায় একটি চোখ হারান অরুণ। কিছুদিন যাওয়ার অপর চোখ দিয়ে দেখতে সমস্যা শুরু হয় তার। নানা বাড়িতে আশ্রয়ে থাকা অন্ধ অরুনের জীবন যাত্রা কঠিন হয়ে পড়ে। বন্ধ করে দিতে হয় দিনমজুরের কাজ। নানা বাড়িতেও ঠাই হয়নি অরুনের।
পরে স্থানীয়দের সহযোগিতায় সরকারি একটি জায়গায় টিনের ঘর তুলে বসবাস করা শুরু করে অরুন। দীর্ঘ ১৭ বছর সরকারি এই জায়গায় বসবাস করে আসছিলেন তিনি। তার বসবাসের ঘরটি হয়ে যায় জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতেই পানিতে ভরে যেত ঘর। এই ঘরে বসবাস করে কষ্টসাধ্য ছিল তার। অবশেষে স্বপ্নের মতে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের-২ এর অধিনে ২ শতাংশ জায়গার মালিকানা সহ দুই কক্ষ, রান্না ঘর ও টয়লেট সহ একটি নতুন আধা পাকা ঘর পেলেন অন্ধ অরুন মিয়া। আজ বুধবার (০৯ আগস্ট) প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সদর উপজেলা প্রশাসন তার হাতে জায়গার মালিকানার দলিল ও ঘরের চাবি অন্ধ অরুন মিয়ার হাতে তুলে দেয়।
অন্ধ অরুন মিয়া বলেন, ‘১০ বছর আগে বিয়া করছিলাম। স্ত্রী মইরা গেছে। কোন ঝি-পুতও নাই আমার। অন্ধ হইয়া আরেকবার বিয়া কইরা কেরে আরেকটা মানুষের জীবন নষ্ট করমু! আমার বড় বইনের জামাই মরার পর আমার লগেই থাহে। সব তাইনেই করে।’ তিনি বলেন, ‘বাপের চিকিৎসার লাইজ্ঞা বাড়ি বেচ্ছিল। ভাবছিনা কোন দিন নিজের জায়গা-বাড়ি হইবো। হাসিনার লাইজ্ঞা ৩৫ বছর পরে নিজে বাড়ির মালিক হইছি। অহন ইটের ঘরের ঘরের মালিক।’ এরজন্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি মোকতাদির চৌধুরীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সারাদেশের নির্মিত আশ্রায়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপের ঘর সমূহ উদ্বোধন করছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৫৮টি ঘর রয়েছে। এছাড়া চিনাইর গ্রামে ১৯৯৭ সালে নির্মিত লাখুনিয়া দিঘী আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের জীর্ণ শীর্ণ ঘরেরস্থলে ২১ টি একক গৃহ নির্মাণ করে পূর্ব থেকে বসবাসকারী এই পরিবারগুলোকে পুনর্বাসন করা হচ্ছে। তারাও দুই শতক জমিতে সেমি পাকা ঘরের পাশাপাশি ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি পেয়েছেন।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, আর ৫৬টি ঘর হলেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা হবে ভূমিহীন মুক্ত। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
Posted ৯:১১ পিএম | বুধবার, ০৯ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya