শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

বাঞ্ছারামপুর ও নবীনগরে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৮ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:19 pm

বাঞ্ছারামপুর ও নবীনগরে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলায় শ্বাসকষ্ট নিয়ে দুইজন মারা গেছেন। বুধবার দুপুরে জেলার পৃথক দুই উপজেলায় তাদের মৃত্যু হয়।
মৃত্যুবরণ করা একজনের বয়স ৫৭ ও অপরজন বয়স ২০। ইতিমধ্যে করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামের মধ্যপাড়ায় নিজ বাড়িতে মারা যান এক ব্যক্তি। পরে খবর পেয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন জানান, রূপসদী গ্রামের ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও হার্টের রোগী ছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোশরাত ফারখান্দা জেরিন বলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের ওই যুবক বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর তার এক্স-রেসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। পরবর্তীতে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

ঢাকার যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ সব কিছু প্রস্তুত করার পর অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ছিল কি-না সেটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৫:১৮ পিএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২০

The Daily Sarod |