শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ওমান প্রবাসীকে জরিমানা

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 5:48 pm

বাঞ্ছারামপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ওমান প্রবাসীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৫হাজার টাকা দণ্ড করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার রুপসদী গ্রামে মনির হোসেন নামের ওই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার তাকে এই দণ্ড প্রদান করেন।

প্রবাসী মনির হোসেন ওই এলাকার অলি হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ওই প্রবাসী চলতি মাসের ৮ তারিখে ওমান থেকে দেশে ফিরেছে। করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে দেশে ফেরার কারণে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা তাকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা প্রদান করেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। এতে করে স্থানীয় এলাকাবাসী আতঙ্কিত হয়ে যায়।। বুধবার দুপুরে একই ভাবে হোম কোয়ারেন্টাইনে আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ হাজার টাকা দণ্ড প্রদান করা হয়।

রাফি/–

Facebook Comments Box

Posted ৫:৪৮ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২০

The Daily Sarod |