শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

বাঞ্ছারামপুরে হাত-পা বেধেঁ হত্যা, সন্দেহভাজন স্ত্রীসহ আটক-২

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 6:36 pm

বাঞ্ছারামপুরে হাত-পা বেধেঁ হত্যা, সন্দেহভাজন স্ত্রীসহ আটক-২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাচ্চু মিয়া (৩২) নামে এক ব্যক্তির হাত পা বাধাঁ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাচ্চু মিয়া তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাড়াইলচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের তার স্ত্রী রীনা আক্তার (২৬) ও স্ত্রীর প্রেমিক রফিক মিয়াকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া বিষ্ণুরামপুর বাজারে পিঁয়াজের ব্যবসা করতেন। র্দীঘদিন ধরে বাচ্চু মিয়ার স্ত্রী পাশের বাড়ির রফিকের সাথে পরকীয়ায় করে আসছে। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে বিচারও করা হয়েছে। স্বামী বাচ্চুর সাথে রিনার প্রায় সময়ই ঝগড়া ঝাটি হত। সকালে বাচ্চুর হাত পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার স্ত্রীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি আটক করা হয়েছে তার পরকিয়া প্রেমিককে। স্থানীয়রা ধারণা করছে স্ত্রীর পরকিয়ায় হত্যা করা হয়েছে বাচ্চুকে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, খাল্লা চকের ভিতরে থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করেছি। বাচ্চু মিয়ার স্ত্রী রিনা এবং প্রেমিক রফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত শেষে বলা যাবে তারা বাচ্চুকে হত্যা করেছে কিনা। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩৬ পিএম | রবিবার, ১০ নভেম্বর ২০১৯

The Daily Sarod |