শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

বাঞ্ছারামপুরে ব্র্যান্ডের মোড়কে খোলা পাম তেল বিক্রি করায় একজনের অর্থদণ্ড

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 11:41 pm

বাঞ্ছারামপুরে ব্র্যান্ডের মোড়কে খোলা পাম তেল বিক্রি করায় একজনের অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধভাবে খোলা পাম তেল ব্র্যান্ডের মোড়কে বোতলজাত করে বিক্রি করার দায়ে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে কারখানায় ব্যবহৃত অবৈধ মালামাল। আজ বুধবার (১৫ এপ্রিল) বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, একটি কারখানায় খোলা পাম তেল বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ফোর্টিফায়েড সয়াবিন তেল হিসেবে বোতলজাত করা হচ্ছিল। এ সময় কারখানাটির কোনো বৈধ লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

Posted ১১:৪১ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

The Daily Sarod |