স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 1:54 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মোঃ শুকুর আলী (৪৬)নামের এক জনকে বিদেশি রিভলবার, গুলি ও মদসহ আটক করেছে র্যাব। রোববার রাতে উপজেলার পাহাড়ীয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।
সোমবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দিসহ কতিপয় মাদক ও অস্ত্রধারী সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ আশপাশের এলাকার মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রমসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড়িয়াকান্দি এলাকায় শুকুর আলীর বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও তার গৃহ তল্লাশী করে ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
-রাফি/—
Posted ১:৫৪ পিএম | সোমবার, ১১ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya