সুমন রায়, স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৮ মে ২০১৯
সর্বশেষ আপডেট : 7:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সুন্দর আলী(৫৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেপুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত সুন্দর আলী তেজখালী ইউনিয়নের তেজখালী গ্রামের ফুরা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তেজখালী থেকে বাঞ্ছারামপুর সদরের দিকে ছাদ ঢালাই করার মেশিনসহ নির্মাণ সামগ্রী নিয়ে নসিমনটি আসছিল। পথিমধ্যে ছয়ফুল্লাকান্দির ফতেপুরে এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়। এসময় নসিমনে থাকা সুন্দর আলী পানিতে নসিমনের নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুন্দর আলীকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, বিষয়টি জেনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৭:৪৮ পিএম | শনিবার, ১৮ মে ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya