বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : 6:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সর্বস্তরের জনতা ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী, নারী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
ধর্ষণের ঘটনার ১২ দিন পার হলেও অভিযুক্ত প্রধান আসামি তামিম গ্রেপ্তার না হওয়ায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধরা। তারা ধর্ষণের মতো পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিকে দ্রুত গ্রেপ্তারের পর বিচারের দাবি জানান।
গত ১৪ এপ্রিল উপজেলার একটি গ্রামের বাসিন্দা মো. তামিম (২২) পোষা বিড়াল দেখানোর কথা বলে প্রতিবেশীর পাঁচ বছরের মেয়েকে ছাদে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটি সেখানে এখন চিকিৎসাধীন। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করেন। ১২ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক সাংবাদিকদের বলেন, আমি নতুন এসেছি। খোঁজ নিয়ে আসামিকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
Posted ৬:৪৯ পিএম | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya