শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে থেকে ঢাকায় পাঠানো সেই সরকারি কর্মকর্তা শরীরে মিলেনি করোনা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 3:44 pm

বাঞ্ছারামপুরে থেকে ঢাকায় পাঠানো সেই সরকারি কর্মকর্তা শরীরে মিলেনি করোনা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো সেই সরকারি কর্মকর্তার শরীরে করোনাভাইরাসে অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তিনি বলেন, নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

তিনি আরও বলেন, ওই সরকারি কর্মকর্তাকে আইসোলেশনে রেখে নমুনা পরীক্ষা করা হয়েছিল।
পরীক্ষায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত হওয়া গেছে। এখন তিনি হয়তো বাঞ্ছারামপুরে চলে আসবেন।

এর আগে হোম কোয়ারেন্টিন না মানায় এবং শরীরে করোনা ভাইরাসের লক্ষণ থাকার খবর পেয়ে গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বাঞ্ছারমপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামে গিয়ে সরকারি ওই কর্মকর্তার বাড়িতে লাল পতাকা টাঙিয়ে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তার সঙ্গে তার বাবাকেও কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এরপর করোনাভাইরাসে আক্রান্ত কী-না সেটি পরীক্ষা করতে নমুনা সংগ্রহের জন্য বুধবার (১ এপ্রিল) দুপুরে ওই কর্মকর্তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে আইইডিসিআরে পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৪ পিএম | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০

The Daily Sarod |