শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

বাঞ্ছারামপুরে জুয়াড়িদের হামলা আহত ৬ পুলিশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 10:01 pm

বাঞ্ছারামপুরে জুয়াড়িদের হামলা আহত ৬ পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়াড়িদের হামলা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন—পিএসআই ইফতেখার হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ভূঁইয়া,  কনস্টেবল শাহ আলম, জয়নাল ও ফয়েজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বৈশাখ উপলক্ষে প্রতিবছর অন্যান্য এলাকার মতো পূর্বহাটিতে একটি মেলা চলছিল। ওই মেলা জুয়া খেলার আয়োজন করে কতিপয় জুয়াড়িরা। এ খবর পেয়ে পুলিশ সকাল থেকে বিকেল পর্যন্ত জুয়াড়িদের ধাওয়া করে জুয়া খেলা পণ্ড করে দিচ্ছিল। বিকেল ৪টার দিকে পুলিশ জুয়াড়িদের গ্রেপ্তার করতে অভিযান চালালে তাদের ওপর জুয়াড়িরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ছয়জন পুলিশ সদস্য আহত হয়।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হকের মাথা ফেটে যাওয়ায় ৫টি সেলাই দিয়ে ভর্তি করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

The Daily Sarod |