শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

বাঞ্ছারামপুরে গণপিটুনির ঘটনায় আরও এক ডাকাত মারা গেছে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:01 pm

বাঞ্ছারামপুরে গণপিটুনির ঘটনায় আরও এক ডাকাত মারা গেছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গ্রামবাসীর গণপিটুনির ঘটনায় আল আমিন (৩৫) নামের আরো এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ভোররাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুরে ডাকাতির সময় গ্রামবাসীর গণপিটুনিতে সুমন (৩৫) নামের এক সন্দেহভাজন ডাকাত নিহত হন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন পরিবর্তন ডটকমকে জানান, ভোর রাতে চর শিবপুর গ্রামের একটি বাড়িতে ঢোকার চেষ্টা চালায় ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল। বিষয়টি আঁচ করতে পেরে বাড়ির সদস্যরা টেলিফোনে আশপাশের লোকজনকে অবহিত করে। গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দেয় ডাকাতের হামলার। ঘটনাটি জেনে পাশের উপজেলার লোকজন সহ গ্রামবাসী ঘেরাও করে দুই ডাকাতকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়।

পরে উত্তেজিত গ্রামবাসীর মারধরে সন্দেহভাজন এক ডাকাতের মৃত্যু হয়। আহত হন আল আমিন নামের অপর একজন। আহত আল আমিনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন আরো জানান, এই ঘটনায় অজ্ঞাত ৪০০/৫০০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:১৭ পিএম | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |