https://www.jac-recruitment.sg/?source=google.com

বাঞ্ছারামপুরে অভিমান করে টিউবওয়েল মিস্ত্রির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১০ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:19 pm

বাঞ্ছারামপুরে অভিমান করে টিউবওয়েল মিস্ত্রির আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিবারের সাথে অভিমান করে মো. রাকিব মিয়া (২৩) নামের এক টিউবওয়েল মিস্ত্রি আত্মহত্যা করেছেন। শনিবার (১০ জুন) ভোররাতে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি বসতঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাকিব বরগুনা জেলার সদর উপজেলার পূর্বদ্রবতি গ্রামের মুখলেস খানের ছেলে।

সিরাজ মিয়া নামে আরেক টিউবওয়েল মিস্ত্রি জানান, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের রবিবাজারে টিউবওয়েল স্থাপনের জন্য রাকিবসহ তারা ১৩ জন মিস্ত্রি ও শ্রমিক বরগুনা থেকে বাঞ্ছারামপুর আসেন। গতকাল শুক্রবার রাতে বাজারের একটি দোকানের সামনে রাকিবের সাথে ফোনে তার মা-স্ত্রীর কথা কাটাকাটি হয়৷ পরে তাদের সাথে অভিমান করে ভোররাতে রাকিব ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে রাকিবের লাশ উদ্ধার করেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে-আলম জানান, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।

 

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | শনিবার, ১০ জুন ২০২৩

dainiksarod |