শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

বাংলাদেশ-সৌদি হজ্ব চুক্তি করতে ধর্মপ্রতিমন্ত্রী নেতৃত্বে প্রতিনিধিদল

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 5:34 pm

বাংলাদেশ-সৌদি হজ্ব চুক্তি করতে ধর্মপ্রতিমন্ত্রী নেতৃত্বে প্রতিনিধিদল

২০২০ সালের সৌদি আরব-বাংলাদেশ হজ্ব চুক্তির জন্য ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌদি আরব পৌছেছে।

আগামীকাল ৪ ডিসেম্বর বুধবার সৌদি আরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি হবে।

এতে সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেবেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এবারের হজ চুক্তিতে বাংলাদেশে বর্তমান মুসলিম জনসংখ্যার ভিত্তিতে অতিরিক্ত ২০ হাজার বাংলাদেশি হজযাত্রীর হজের অনুমতি চাওয়া হবে। বাংলাদেশের ৫০ শতাংশ হারে হজযাত্রীর জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনার প্রস্তাব ও সৌদি আরব অংশের বাংলাদেশি ১০০ শতাংশ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হবে। এছাড়া চুক্তিতে মাশায়েরে মোকাদ্দাসায় সেবার মান উন্নত করার প্রস্তাব করার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৪ পিএম | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |