শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’ সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ মন্ত্রিসভায় নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ সিনিয়র অফিসার নেবে সেভ দ্য চিলড্রেন ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, আরও ৩ জনের মৃত্যু সোনালী ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নব যোগদানকারি সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা ‘নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলব’

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে গান গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 11:11 am

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে গান গাইবেন রুনা লায়লা

দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহে আয়োজিত একটি বিশেষ একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রুনা লায়লাকে তার দীর্ঘ শিল্পীজীবন ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই আয়োজনের মূল লক্ষ্য বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা তহবিল গঠন। অনুষ্ঠানের টিকিট বিক্রির পুরো অর্থই বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে। অনুষ্ঠানের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহীরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় অবস্থিত হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box

Posted ১১:১১ এএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

The Daily Sarod |