শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বদলি করায় রেলের কর্মকর্তাকে মারধর করে অফিস ভাঙচুর করলেন দুই স্টাফ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:01 pm

বদলি করায় রেলের কর্মকর্তাকে মারধর করে অফিস ভাঙচুর করলেন দুই স্টাফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের দুই স্টাফকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ইতিমধ্যে অভিযুক্ত ওই দু’জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃতরা হলো, নরসিংদী জেলার বেলাব উপজেলার মৃত আবদুন নূরের ছেলে মো. রবিউল আউয়াল (৩৯) ও বগুড়ার সোনাতলা উপজেলার মোকারম হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন (৪০)। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা। তবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সেটি নথিভুক্ত হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল মামুন লিখিত অভিযোগ উল্লেখ করেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশে আউয়াল ও মোশারফকে গত মাসে আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলির জন্য তারা আল মামুনকে দোষারোপ করতে থাকেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তারা অফিসে এসে আল মামুনকে মারধর করেন ও অফিসে ভাঙচুর চালান।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

The Daily Sarod |