শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রাণ ফিরছে আখাউড়ার কালন্দি খালে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৭ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:13 pm

প্রাণ ফিরছে আখাউড়ার কালন্দি খালে

প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়ার পৌর এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া কালন্দি খালে। প্রশাসনের উদ্যোগে সোমবার (৭ নভেম্বর)  দিনব্যাপি ওই খালে উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা,যায়, সকাল ১০টা থেকে পৌর এলাকার সড়ক বাজারে উচ্ছেদ অভিযান শুরু হয়। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ কার্যক্রম চলছে। কাজ করছেন ১০০ জন শ্রমিক। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ। ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরাও।

অভিযান সূত্র জানায়, কালন্দি খালের দুপাড়ে দখলে থাকা ৩৪ জনকে স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে অনেকেই স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করেন। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।

সোমবার সকাল থেকে প্রশাসন নিজেরাই উচ্ছেদ অভিযানে নামে। এ সময় ভেকু দিয়ে ও শ্রমিক লাগিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। খালের এ’পাশ থেকে ওপাশে ২১ থেকে ৩২ ফুট পর্যন্ত জায়গা রেখে খালে উচ্ছেদ অভিযান চলে।

ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন বলেন, ‘মালিকদের অনেকে নিজেরাই স্থাপনা সরিয়ে নিয়েছেন। আমরাও চাই এ খালটি দখলমুক্ত হোক।খালটি দিয়ে পানি প্রবাহ হলে অনেক ধরণের সমস্যা থেকে আমরা মুক্ত হবো।’

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী জানান, কালন্দি খাল যতক্ষণ না পর্যন্ত দখলমুক্ত হবে ততদিন এ অভিযান চালানো হবে। যারা নিজ উদ্যোগে স্থাপনা সরাননি তাদেরটি সরিয়ে দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | সোমবার, ০৭ নভেম্বর ২০২২

The Daily Sarod |