শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

প্রবাসীরা দেশে খামার করতে চাইলে সহায়তা করবে সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 2:16 pm

প্রবাসীরা দেশে খামার করতে চাইলে সহায়তা করবে সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রবাসীরা যদি দেশে কৃষি ও মৎস্য খামার করতে চায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার রাতে সৌদি আরবের মক্কাস্থ বাংলাদেশ হজ মিশন এর কনফারেন্স হলে রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায়  এ কথা জানা মন্ত্রী।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসী বান্ধব যেকোনো বিনিয়োগে সরকার প্রবাসীদের পাশে থাকবে। চিরদিন প্রবাসে কেউ থাকবে না। দেশে গিয়ে স্বাবলম্বী হতে হলে প্রবাসীদের উদ্যােক্তা হতে হবে। দেশে গিয়ে কেউ চাকরি চাইলে বয়স বেশি, যোগ্যতা নেই তাই চাকরি পাবে না। কোথাও ঠাই পাচ্ছে না তারা। কিন্তু আপনার যদি একটি খামার হয়,নিচে মাছ,উপরে হাসঁ মুরগী তাহলে প্রতিদিন মাছ ডিম বিক্রি করতে পারবেন। তখন গর্বের সঙ্গে বলবেন,আমি কারও করোনা চাই না। এভাবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি।

সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ এর পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সেীদি আরব পশ্চিম অঞ্চল সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর (হজ) মুহাম্মদ জহিরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি এবং এটিএন বাংলার ও এটিএন নিউজ  সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, প্রবাস বাংলা টেলিভিশনের সিইও জুনায়েদ আহমেদ, মোহাম্মদ মাইনুদ্দিনসহ সংগঠনের অন্যান্য সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

Posted ২:১৬ পিএম | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

The Daily Sarod |