প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, মাছিহাতার ইউপি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০২ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:39 pm

প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, মাছিহাতার ইউপি সদস্য গ্রেফতার

ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক বক্তব্য দেওয়া ব্রাহ্মণবাড়িয়ায় শরীফ ভূইয়া (৩৬) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা দুইটার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার রুস্তম ভূইয়ার ছেলে ও মাছিহাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন।

তিনি বলেন, শরীফ ভূইয়া ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া তাকে গ্রেফতার করা হয়েছে।

শরীফ তার ফেসবুক লাইভে বলেন, বাংলাদেশে সহিংসতা চারজন ব্যক্তি দায়ী। তারা হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী। আর ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরী।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | রবিবার, ০২ মে ২০২১

dainiksarod |