স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 11:40 pm
সম্প্রতি বাজারে আসা নতুন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন তরুণ সাংবাদিক ইফতেয়ার রিফাত। গত ১ ফ্রেরুয়ারি পত্রিকাটির সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত নিয়োগপত্র তাকে প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া বাসিন্দা সাংবাদিক ইফতেয়ার রিফাত ২০০৮ সালে ইউনিসেফের এমএমসি প্রজেক্টের মধ্য দিয়ে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। রিফাত গত এক বছর দেশের বহুল প্রকাশিত দৈনিক ইত্তেফাক (অনলাইন ভার্সন) এর রাজধানীর প্রধান কার্যালয়ের প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় জাতীয় পর্যায়ে সাংবাদিকতা শুরু করলেও নাড়ির টানে আবারও ব্রাহ্মণবাড়িয়ায় নিজ শহরে চলে আসেন।
ইফতেয়ার রিফাত ইতিমধ্যে জাতীয় নিউজ এজেন্সি বাংলার চোখ, জাতীয় পত্রিকা দৈনিক লাখো কন্ঠ, ইংরেজী পত্রিকা দি ট্যাইবুনাল, দৈনিক দিনদর্পন, দৈনিক ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। রিফাত নিজেও ‘হোয়াইট নিউজ’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক।
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ- নিয়োগ দেওয়ায় পত্রিকার প্রকাশক ও রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু ও সম্পাদক মুস্তাফিজ শফির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইফতেয়ার রিফাত। তিনি ‘প্রতিদিনের বাংলাদেশ’ সংবাদপত্রকে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের মুখপত্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তার নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল গণমাধ্যমকর্মী ও সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন ইফতেয়ার রিফাত।
Posted ১১:৪০ পিএম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya