শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রতারণার মাধ্যমে দুদকের নামেও টাকা নেওয়া হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১২ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:54 pm

প্রতারণার মাধ্যমে দুদকের নামেও টাকা নেওয়া হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

‘শুরুতে ওসি, এসপি, ইউএনও, ডিসির নাম করে টাকা নেওয়া হতো। এরপর সচিবের নাম করে নেওয়া হয়। আর এখন দুদকের (দুর্নীতি দমন কমিশন) নামে ফোন করেও প্রতারণার মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

বুধবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে বিষয়টি সম্পর্কে সচেতন থাকার আহবান জানান। এ বিষয়ে চিঠি এসেছে উল্লেখ করে দুদক বিব্রত বলে তিনি জানান।

সভায় রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, পৌর এলাকার যানজট, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিস্তর আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন মো. একরাম উল্লাহ প্রমুখ। সুষ্ঠুভাবে দুর্গাপুজা উদযাপন বিষয়ে সভায় আলোচনা হয়।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | বুধবার, ১২ অক্টোবর ২০২২

The Daily Sarod |