শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রকাশ্যে মহাসড়কে ছিনতাই, দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:30 pm

প্রকাশ্যে মহাসড়কে ছিনতাই, দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় একটি পিকআপে ছিনতাইকালে তাদেরকে আটক করা হয়।

আটক ছিনতাইকারীরা হলেন, জেলা শহরের মেড্ডা এলাকার আব্দুল আজিজের ছেলে জাবেদ (৩৫) ও কাউতুলী এলাকার মোশাররফ হোসেনের ছেলে আনাস (১৯)। এরমধ্যে গণপিটুনিতে জাবেদের পা ভেঙে গেছে।

পিকআপ চালজের বরাত দিয়ে সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এস.আই) ইব্রাহীম হোসেন জানান, একটি পিকআপ ঢাকা থেকে মালামাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসেন। কসবা থেকে ঢাকায় ফেরার পথে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে উজানিসার এলাকায় তিনজন ছেলে পিকআপটির গতিরোধ করেন। এরমধ্যে দুইজন পিকআপের দুইপাশে দাঁড়িয়ে পিস্তল ধরে পকেটে থাকা ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি সড়কে চলাচলকারি সিএনজিসহ অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের নজরে আসে। তারা গ্রামবাসীকে নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করলে একজন পালিয়ে যায়। বাকী দুইজনকে আটক করে গণপিটুনি দিলে এতে একজনের পা ভেঙে যায়। পরে পুলিশকে খবর দিয়ে দুইজনকে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, চালকের ভাষ্যমতে যে পিস্তলের কথা বলা হচ্ছে, এমন কিছু তাদের কাছে পাওয়া যায়নি। দুইজনকে আহতবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক দুই ছিনতাইকারী নিজেদের নাম- ঠিকানা সঠিক বলছে বলে মনে হচ্ছে না। আমরা তাদের নাম-পরিচয় যাচাই করছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

Posted ৯:৩০ পিএম | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

The Daily Sarod |