জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:29 pm
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ২৮০০ কেজি ইলিশ মাছ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ১১২টি বাক্সে করে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০০০টাকা।
মাছগুলোর রপ্তানি করছে ‘ফিশ বাজার’ নামের প্রতিষ্ঠান। আর আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করেছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট খলিফা এন্টাপ্রাইজের প্রতিনিধি শাহনেওয়াজ সানু জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মোট ৫০ টন ইলিশ মাছ রপ্তানি করবে ফিশ বাজার। প্রথম চালানে আজ দুই হাজার ৮০০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে। ত্রিপুরার আগরতলার ব্যবসায়ী কৃষ্ণপদ রায় মাছগুলোর আমদানিকারক।
Posted ৯:২৯ পিএম | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya