শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

পুলিশ-সাংবাদিক পরিচয়ে প্রতারণা করতো তারা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 4:50 pm

পুলিশ-সাংবাদিক পরিচয়ে প্রতারণা করতো তারা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রতারণার অভিযোগে ৭জন ভুয়া পুলিশ ও সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে তাদেরকে উপজেলার দড়িকান্দি ইউপিস্থ ভোড়ের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার কোতোয়ালির দেওয়ান নাঈম আহম্মেদ (৩২),চাঁদপুরের শাহারাস্তির ছিকুটিয়ার (ঠাকুর বাড়ী) প্রশান্ত চক্রবর্তী (২৪), কুমিল্লার বরুড়ার পয়েলগাছের মোঃ খাইরুল ইসলাম সজিব (১৯), জেলার নবীনগরে জল্লির মনোরঞ্জন দাশ (২৬), মিঠুন চন্দ্র দাশ (১৯), সুমন চন্দ্র দাশ (২০), পিতা-মৃত রাখাল চন্দ্র দাশ, বাঞ্ছারামপুরের দড়িকান্দির কৃষ্ণনগরে দিলীপ চন্দ্র দাশ (২৫)।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, এই চক্রটি ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারনা মুলক পুলিশ ও সরকারী কর্মচারী পরিচয় দিয়ে একটি কালো রংয়ের প্রাইভেটকারের গ্লাসে পুলিশ ও সাংবাদিক লিখে ঘুরাঘুরি করে বেড়াতো।

বিষয়টি সন্দেহ হলে বাঞ্ছারামপুর থানা পুলিশ তাদেরকে আইডি কার্ড দেখানোর অনুরোধ করলে আইডি কার্ড দেখাতে না পারায় তাহাদেরকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে পুলিশ ও সাংবাদিকের ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।

ওসি আরও জানান, সাধারন মানুষকে সরকারী চাকুরী দিবে বলে বিভিন্ন সময়ে পুলিশ ও সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন বলে জানিয়েছে আটকরা।

Facebook Comments Box

Posted ৪:৫০ পিএম | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |