শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পুলিশ নিয়োগের নামে কেউ অর্থ নিলে ছাড় নয়: ব্রাহ্মণবাড়িয়ার এসপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:40 pm

পুলিশ নিয়োগের নামে কেউ অর্থ নিলে ছাড় নয়: ব্রাহ্মণবাড়িয়ার এসপি

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে কাউকে এক টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। রাজনৈতিক নেতা বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যদি চাকুরী দেওয়ার আশ্বস্থ করে টাকা লেনদেন করলে তা জানালে আইনগত ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, ৫ আগস্ট ছাত্ররা যে আন্দোলন করেছিলেন বৈষম্য দূর করার জন্যে। পুলিশে কনস্টেবল নিয়োগে ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষার্থী কাছে একটি বার্তা হলো, আপনার সন্তান নিয়োগ হবে মেধা ও যোগ্যতায়। কোন রাজনৈতিক পরিচয়ে ব্যক্তিবর্গের মাধ্যমে কেউ যদি আশ্বস্থ করে অথবা কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ ব্যক্তিবর্গ চাকরি পাইয়ে দেওয়ার আস্বস্থ করে এতে যদি আর্থিক লেনদেন করে থাকেন তা আপনার নিজস্ব বিষয়। আমাদের পুলিশের পক্ষ থেকে কাউকে ছাড় দিব না। আর্থিক লেনদেনের অপরাধে কেউ জড়িত থাকে ছাড় দিব না। আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। শতভাগ ফেয়ার একটি নিয়োগ প্রক্রিয়া হবে।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৪৫৭ জন অংশ নেবেনন। জেলায় ৮৩জন নেওয়া হবে। এরমধ্যে ৭৭জন মেধায় ও ৬ জন কোটায় বাছাই হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়নাল আবেদীন ও মিডিয়া অফিসার পরিদর্শক এনামুল হক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

The Daily Sarod |