জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 9:23 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেছেন, পুলিশের প্রতি মানুষের ক্ষোভ আছে, কারণ পুলিশ তাদের দায়িত্ব পালন করে নাই। কমান্ডিং থেকে নিচের পর্যন্ত সবাই অসুস্থ প্রতিযোগিতার মধ্যদিয়ে পাড় করেছে। একটি দলের পেটুয়া বাহিনী হয়ে পুলিশ কাজ করবে! আমরা বেতন নিই মানুষের, আমরা যাদের টেক্সের টাকাই বেতন নিই সেই মানুষকে সেবা দিচ্ছি না। মামলা মোকদ্দমা থেকে শুরু করে প্রতিটি স্তরে অসুস্থ প্রতিযোগিতার মধ্যদিয়ে টাকা পয়সা নেওয়া হয়। আমরা এমন পুলিশিং চাই না।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এসময় এসপি জাবেদুর রহমান বলেন, শুধু পুলিশের দোষত্রুটি আছে এমন না। দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং করতে। সেখানে স্বনামধন্য সাংবাদিকেরা থাকতেন এবং এমন প্রশ্ন করতেন অন্য সাংবাদিকরাও লজ্জা পেতেন। প্রতিটি প্রতিষ্ঠান যদি আত্মসমালোচনা করতেন তাহলে জনগন অনেক সেবা পেতো। গত ১৫ বছর অনেক আবর্জনা আছে, আমাদেরকে এসব আবর্জনা দূর করার বার্তা দিয়ে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, সেই পুলিশের মনোবল ভেঙে যাবে যে অসৎ। আমি যদি সৎ থাকি, যদি ন্যায় নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করি তাহলে ভয় থাকবে না। আমি নির্ভয়ে এসেছি এখানে। আমার কোন দূর্বলতা নেই। আমি আসার পর দেখেছি এখানে সমস্যা আছে। যোগদানের পর পুলিশের প্রথম সভায় বলেছি, যদি কেউ বেতনের টাকায় চলতে পারে চলবে, না পাড়লে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক। আমরা পুলিশের ত্রুটি গুলো সংশোধনের চেষ্টা করছি, এরজন্যে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, মোহাম্মদ আরজু, সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, দীপক চৌধুরী বাপ্পি, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, সাবেক সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম, মফিজুর রহমান লিমন, ইব্রাহিম খান সাদত, ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদা, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, প্রথম আলোর রিপোর্টার শাহাদাৎ হোসেন, কালেরকন্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।
Posted ৯:২৩ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya