স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেছেন, পুলিশের মনোবল ভাঙ্গার কোন সুযোগ নাই। তাদের মনোবল কেন ভাঙবে! আমি যদি আমার পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করি, মানুষকে সেবা প্রদানের মনমানসিকতা থাকে আমি সেবা দিব। আর আমার যদি ধান্ধা থাকে আমি খাব, আমার খাবার পথ বন্ধ হয়ে গেছে, তাহলে মন ভাঙবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরে নিজেই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেমে এই কথা বলেন পুলিশ সুপার জাবেদ।
পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এখানে যাতায়াতের ব্যবস্থা উন্নতি করতে আমি কাজ করছি। রাস্তাঘাটের আগের চিত্র আর এখনের চিত্র সমান হবে না। শহরে লাইসেন্স থাকা অটোরিকশা গুলো শুধু চলবে। এর বাইরে কোন থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না।
এসময় ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসন রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
Posted ১০:০৭ পিএম | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya