শিরোনাম

পুনাক’র নবনির্মিত বিপণি বিতানের ভিত্তিপ্রস্থর স্থাপন

সরোদ অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৮ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 10:33 pm

পুনাক’র নবনির্মিত বিপণি বিতানের ভিত্তিপ্রস্থর স্থাপন

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক- এর নবনির্মিত বিপণি বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে পুরাতন জেল রোডস্থ পুলিশ ভবনের সম্মুখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ব্রাহ্মণবাড়িয়ার সভানেত্রী উম্মে সালমা মুন্নী। সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম, অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল চিত্ত রঞ্জন পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর মোঃ আবু সাঈদ সহ পুনাকের সদস্য এবং পুলিশ কর্মকর্তাবৃন্দ। পুনাক সভানেত্রী জনাব উম্মে সালমা মুন্নি বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) একটি জনকল্যাণ মূলক পুলিশের প্রতিষ্ঠান। পুনাক বিপণিবিতানে পুলিশের তৈরী পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। বিক্রিত পণ্যের লভ্যাংশ গরীবদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | বুধবার, ১৮ জুলাই ২০১৮

The Daily Sarod |