শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পুত্রসহ সাত্তারকে সরাইল-আশুগঞ্জে অবাঞ্চিত করলো বিএনপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:39 pm

পুত্রসহ সাত্তারকে সরাইল-আশুগঞ্জে অবাঞ্চিত করলো বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য বিএনপি থেকে পদত্যাগ করা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেছে।সেই সাথে তার ছেলে মঈনুল হক তুষারকেও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি পৃথক সাংবাদিক সম্মেলনে  এই ঘোষণা দেন।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান,আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক-১ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাছির মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়। সরাইল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারন সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল লস্কর সহ উপজেলা বিএনপির নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, উকিল আব্দুস সাত্তার বিএনপির পরিচয়ে একাধিকবার এমপি হয়েছিলেন। এই সাত্তারকে এমপি না হওয়ার পরও বিএনপি থেকে তাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। পদত্যাগ করে সে দলীয় সিদ্ধান্ত না মেনে সে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। আগামী সরাইল-আশুগঞ্জ উপ নির্বাচনে উকিল আব্দুস সাত্তার নির্বাচনের অংশ নিলে তাকে প্রতিহত করা হবে। সেই সাথে তাকে ও তার ছেলে মঈনুল হক তুষারকে আশুগঞ্জ ও সরাইলে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। যদি দলীয় নেতা-কর্মীদের কেউ তার পক্ষে নির্বাচনে পক্ষ নেন। তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির টিকেটে দুইবার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে জোটকে আসনটি ছেড়ে দিলে টেকনোক্রেট কোটায় তিনি আইন ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির টিকেটে এমপি নির্বাচিত হন। কিন্তু দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।  তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পদত্যাগের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেন।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পিএম | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |