শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পারিবারিক কলহের জেরে আখাউড়ায় যুবকের আত্মহত্যা

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:13 pm

পারিবারিক কলহের জেরে আখাউড়ায় যুবকের আত্মহত্যা

পারিবারিক অশান্তির জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মো. ইব্রাহিম মিয়া (৩৪) নামে এক যুবক কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। ইব্রাহিম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামের মৃত মো. নান্নু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রোববার রাত ১২টার দিকে ইব্রাহিম মিয়া সবার অগোচরে কেরি পোকা দমনের বড়ি খেয়ে ফেলে। এর ফলে তার শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ইব্রাহিম মারা যান।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-আশরাফুল মামুন

Facebook Comments Box

Posted ১০:১১ পিএম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |