শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পায়ে হেটে রেলসেতু পাড় হচ্ছিলেন ৭৫ বছরের বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:26 pm

পায়ে হেটে রেলসেতু পাড় হচ্ছিলেন ৭৫ বছরের বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

পায়ে হেটে রেল সেতু পাড় হতে চাচ্ছিলেন ৭৫ বছরের বৃদ্ধ মো. শাহজাহান। কিন্তু তা আর পাড় হতে পারেননি। ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। আজ সোমবার (২৭ মার্চ) ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তিতাস নদীর উপর রেলসেতুতে এই ঘটনা ঘটে। মো. শাহজাহান সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের মৃত ইব্রাহীম ভূইয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার জানান, আখাউড়ায় মেয়ের বাড়ি থেকে পার্শ্ববর্তী সদর উপজেলার চাপুইর নিজ বাড়িতে রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন। পথিমধ্যে আখাউড়া তিতাস রেলসেতু পারাপার হচ্ছিলেন। এসময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী মেইল ট্রেনে সেতুর ওপর কাটা পড়ে মারা যান। পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে মরদেহ সনাক্ত করেছে।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | সোমবার, ২৭ মার্চ ২০২৩

The Daily Sarod |