শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী লোকমান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৫ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 11:17 pm

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী লোকমান

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন। শনিবার (২৫ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি।

আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা  করছিলেন। নির্বাচন সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন লোকমান হোসেন। ।

লোকমান হোসেন তার প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণে এবং দলীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই জন্য আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ, ভোটার, সর্মথক ও শুভাকাঙ্খির কাছে অন্তরের অন্তস্থল থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি এবং যত দিন বেচে থাকবো আপনাদের আপনজন হিসেবে সুখে দুঃখে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, আমি একজন রাজনৈতিক ও সমাজকর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় গৃহায়ণ ও গণপূত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতার আম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের প্রতি পূর্ণ আনুগত্য পূষণ করে উনার নেতৃত্বে আগামীর পথচলার অঙ্গীকার ব্যাক্ত করছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লোকমান হোসেন ছাড়াও আরও ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ঘোড়া প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, আনারস প্রতীক নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, দোয়াত কলম প্রতীক নিয়ে সেলিম রেজা ও মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুল করিম।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | শনিবার, ২৫ মে ২০২৪

The Daily Sarod |