স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
সর্বশেষ আপডেট : 9:55 pm
আসন্ন ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর ভিডিও ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এক প্রার্থী। বৃহস্পতিবার (৩০ মে) নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল্লাহ আল মামুনের কাছে হাজির হয়ে তিনি উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরিন ফাতেমা জুঁই। এর আগে, গত ২৮ মে রিটার্নিং কর্মকর্তা তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
ওই কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও এবং স্থিরচিত্র ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন, যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮ (৫) এর পরিপন্থী। যার সুনির্দিষ্ট তথ্যচিত্র প্রমাণাদি রয়েছে।
এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩২ অনুযায়ি কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না ও বিধি ৩৩ অনুযায়ি কেন প্রার্থীতা বাতিলের সুপারিশ করা হবে না তা আগামী ৩০ মে (বুধবার) দুপুর ১২টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। এই নোটিশের প্রেক্ষিতে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার দফতরে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই প্রার্থী লিখিত জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এছাড়া এ ধরণের কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন। এ কারণে উনাকে সতর্ক করে দেওয়া হয়েছে।
Posted ৯:৫৫ পিএম | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya