শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন নৌকার প্রার্থী মোকতাদির চৌধুরী 

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:10 pm

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন নৌকার প্রার্থী মোকতাদির চৌধুরী 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করা হয়।

এবারও ঘোষিত ইশতেহারে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী পরিকল্পিত নগরায়নের, নিরাপত্তা, শিক্ষিত ও দক্ষতা, স্বাস্থ্য, গতিশীল ও সমৃদ্ধ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিল্প নগরী, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়ন, প্রবাসী কল্যাণ, খেলাধূলা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও পর্যটন, ধর্মীয় সহনশীলতার উপর গুরুত্ব দিয়েছেন।

মোকতাদির চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, জেলা সদর হাসপাতালকে ৫শ’ শয্যায় উন্নীতকরণ, কিডনি হাসপাতাল স্থাপন, আইটি পার্ক স্থাপন, শহর সম্প্রসারণে তিতাস নদীর পূর্বপাড়ে উপশহর তৈরি এবং মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদে জিরো টলারেন্সসহ আর বেশ কয়েকটি খাতে উন্নয়ন করবেন বলে ইশতেহারে উল্লেখ করেছেন।

এছাড়া ইশতেহারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তাও দিয়েছেন মোকতাদির চৌধুরী। ধর্মীয় কুসংস্কার, অজ্ঞতা ও সাম্প্রদায়িকতা দূর করে সকল ধর্মের স্বাধীন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতে কাজ করবেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মণ্টু, সাবেক সহসভাপতি তাজ মো. ইয়াছিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |