শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিরপরাধ খালেদা জিয়াকে শাস্তির বিচার জনতার আদালতে হবে: বুলু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৫ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:23 pm

নিরপরাধ খালেদা জিয়াকে শাস্তির বিচার জনতার আদালতে হবে: বুলু

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলনেতা বরকতউল্লাহ বুলু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কোন দুর্নীতি করে নাই। তিনি আইনে নয়, বরং শেখ হাসিনার আঙ্গুলের ইশারাতাইে জেলে আছেন। নিরপরাধ বেগম খালেদা জিয়াকে যেভাবে শাস্তি দেয়া হয়েছে তার বিচার জনতার আদালতে হবে।

তিনি সরকারের শুভ উদয় হওয়ার কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনার বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়া তার সাথে আপোষ করা। এছাড়া শেখ হাসিনার বাঁচার কোন উপায় নেই।

তিনি শনিবার (৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় বরকত উল্লাহ বুলু বলেন, দেশব্যাপী সরকারের দুর্নীতি আর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগনের মাঝে এখন নাভিশ্বাস। তারা এ থেকে মুক্তি চায়। তাই বিএনপির গণসমাবেশে কেবল বিএনপির কর্মীই নয়, বরং লক্ষ জনতার ঢল নামছে। তিনি কুমিল্লা সমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে আয়োজিত সভায় জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাইদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | শনিবার, ০৫ নভেম্বর ২০২২

The Daily Sarod |