শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আসিফের মিললো সন্ধ্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:53 pm

‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আসিফের মিললো সন্ধ্যান

অবশেষে নির্বাচনের পর দিন খোঁজ মিলেছে ‘নিখোঁজ’ থাকা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের। তিনি রাজধানীতে বসুন্ধরার বাসায় অবস্থান করছে বলে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন  এ তথ্য জানান।

পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, আসিফ আহমেদের স্ত্রী আমাদের কর্মকর্তাদের কাছে জানিয়েছেন, তিনি বসুন্ধরার বাসায় অবস্থান করছে। তারা আরও জানিয়েছেন, তারা ব্রাহ্মণবাড়িয়ায় এসে বিস্তারিত জানাবেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে, এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদকে ছাড়াই গতকাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন স্থগিতের দাবি করেছিলেন আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিসা। তিনি গতকাল বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলা সদরের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন। সেসময় তিনি নিখোঁজ থাকা তার স্বামী আবু আসিফ আহমেদকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |