জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৩ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:47 pm
প্রায় ২৩ বছর যাবত নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন মানসিক রোগী ফজিলা খাতুন নেসা (৫৫)। পরে ভারতের আগরতলায় তাকে আটক করে সেখানকার পুলিশ। আটকের পর তাকে মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হতে সময় চলে যায় প্রায় ২৩ বছর। কিছুটা সুস্থ হলে নিজের নাম-পরিচয় জানান ফজিলা খাতুন নেসা। অবশেষে ২৩ বছর পর নিজ দেশে ফিরলেন তিনি।
শুক্রবার (২৩ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে আগরতলাস্থ সহকারী বাংলাদেশের হাইকমিশন। ফজিলা ঝিনাইদহ জেলার বিশায়কহালি এলাকার খাইবার আলীর মেয়ে।
বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রায় ২৩ বছর আগে ফজিলা বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি কীভাবে ভারতে পৌঁছান সেটি স্পষ্ট করে জানা যায়নি। তবে ভারতে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে আদালেতর নির্দেশে তাকে আগরতলার একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর পরিচয় শনাক্ত করে ফজিলাকে দেশে ফেরত পাঠানোর জন্য উদ্যোগ নেয়া হয়।
ফজিলাকে হস্তান্তরের সময় আখাউড়া স্থলবন্দরে তার স্বজনরা এবং আগরতলাস্থ বাংলােদেশ সহকারী হাইকিমশনের কর্মকর্তারারা উপস্থিত ছিলেন।
Posted ৯:৪৭ পিএম | শুক্রবার, ২৩ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya