স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৩ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:33 pm
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা বিশিষ্ট ৩য় তলা নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯শয্যার পুরাতন ভবনটি সংস্কার করে আরও ৩১ শয্যা বাড়িয়ে নতুন ভবনে ৫০ শয্যায় উন্নতি করা হয়েছে। এর নির্মাণ ব্যয় হয়েছে ৯ কোটি টাকা।
শনিবার (০৩ জুন) দুপুরে নবনির্মিত তিন তলা বিশিষ্ট ভবণটি উদ্বোধন করেন তথ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য এবাদুল করিম বুলবুল এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর পৌরসভা মেয়র শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এবাদুল করিম বুলবুল এমপি নবীনগর বাসীর চাহিদার প্রেক্ষিতে আগামী ৬ মাসের মধ্য হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নত করার ঘোষনা দেন তিনি।
৫০ শয্যা বিশিষ্ট নবীনগর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৩১ জন ডাক্তার ও ২৭ জন নার্স রয়েছে। নতুন সেবাখাত যোগ হয়েছে, মহিলাদের মাতৃত্বকালীন নরমাল ডেলিভারী ও সিজার, চক্ষু সেবায় কমিউনিটি ভিশন সেন্টার, যক্ষা রোগের কফ পরিক্ষা সেন্টার, মায়ের গর্ভে ভ্রূণ পর্যবেক্ষণের জন্য আধুনিক আল্ট্রাসনোগ্রাফি, হৃদরোগের জন্য কার্ডিওলজি বিভাগ, শিশু চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞ তত্ত্বাবধানে শিশু বিভাগ, সাধারণ রোগীদের জন্য মেডিসিন বিভাগ। বর্তমান সরকারের ভিশন জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণ আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে এবাদুল করিম বুলবুল এমপি এই হাসপাতালের জন্য ২০১৯ সালে ৩১ শয্যার ৩ তলা ভবনটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
Posted ৯:৩৩ পিএম | শনিবার, ০৩ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya