শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগর-আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২৫জন আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 11:11 pm

নবীনগর-আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২৫জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৫জন আহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলার বড়াইল ও আশুগঞ্জ উপজেলার লালপুর, শরীফপুর ও দক্ষিন তারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে প্রায়ই ১৫জন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। উত্তেজিত জনতা ওই কুকুরকে মারার জন্য কুকুরের পিছে ছুটে বেড়াচ্ছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক জানান, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বেশ কয়েকজন গুরুত্বর ভাবে আহত হয়েছে। তাদেরকে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখেছি। হাসপাতালে পর্যাপ্ত পরিমান ভ্যাকসিন সাপ্লাই আছে৷ তাদের দেওয়া হচ্ছে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হাসপাতাল সূত্রে জেনেছি বিকেল ৪টা থেকে একটি পাগলা কুকুর বড়াইলের আশেপাশের কয়েকটি এলাকার কিছু মানুষকে কামড়ে আহত করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, কুকুর কামড়ানোর কোন ঘটনা পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ আছে। আহতদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:১১ পিএম | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |