শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মিললো প্রবাসীর মরদেহ, স্ত্রীসহ সবাই পলাতক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 7:44 pm

নবীনগরে শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মিললো প্রবাসীর মরদেহ, স্ত্রীসহ সবাই পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শ্বশুর বাড়ি থেকে রুবেল (২৭) নামের এক ওমান প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম ইউপি’র লাপং মধ্যপাড়া গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রুবেল উপজেলার সাতমোড়া ইউপি’র চেলিখলা গ্রামের জারু মিয়ার ছেলে। ঘটনার পর পর স্ত্রী সুমাইয়াসহ শ্বশুর বাড়ির লোকজন সবাই পলাতক রয়েছে।

রুবেলের পরিবারের সদস্যরা জানান, লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন ওমান প্রবাসী রুবেল। প্রবাস থেকে ফিরে গতকাল বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। আজ শুক্রবার বেলা ১১টায় প্রতিবেশিরা ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেখা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে মৃত রুবেলের ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে আনেন। তবে এসময় রুবেলের স্ত্রীসহ শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Facebook Comments Box

Posted ৭:৪৪ পিএম | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |