শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে শালিস সভায় সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৮ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 3:01 pm

নবীনগরে শালিস সভায় সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শালিসি সভায় বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনায় আরাফাত (২০) নামে আরও একজন মারা গেছেন। সোমবার (১৮ জুলাই) ভোরে ঢাকায় একটি হাসপাতালে অপারেশন করাকালীন সে মারা যায়। নিহত আরাফাত উপজেলার বড়াইল ইউনিয়নের সফর আলীর ছেলে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।

এর আগে রোববার (১৭ জুলাই) ভোরে একই সংঘর্ষের ঘটনায় বল্লমের আঘাতে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহ আলম উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সরদারের ছেলে।

নবীনগরে শালিস সভায় বল্লমের আঘাতে ব্যবসায়ী নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মিমাংসা করতে শনিবার রাতে এলাকার জাহের মিয়ার উঠানে শালিসি সভা আহবান করা হয়। শালিসে জিয়া নামে একজন না আসায়, সভায় উপস্থিত শাহ আলম এর কারণ জিজ্ঞাস করেন। এনিয়ে সফর মিয়া, সাঈদুল, ছুট্রু ও আরাফাতের সাথে শাহ আলমের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শাহ আলম ও আরাফাতকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে মারা যায় শাহ আলম৷ আরাফাতকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ভোরে অপারেশন করাকালীন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। গতকাল রাতে শাহ আলমকে জানাজা শেষে দাফন করা হয়েছে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০১ পিএম | সোমবার, ১৮ জুলাই ২০২২

The Daily Sarod |