শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে হামলা, চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 1:42 pm

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে হামলা, চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোরহান উদ্দিন নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ১০হাজার টাকা জরিমানা ও জুনায়েদ নামে তার এক সমর্থক ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় হামলায় আহত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এবং তার সঙ্গে থাকা দুইজন পুলিশ সদস্য।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক জানান, আগামী ২৭ জুলাই নবীনগর কাইতলা উত্তর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীদের আচরণবিধির বিষয়ে দুইজন পুলিশ সদস্য নিয়ে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। নোয়াগাঁও গ্রামে টেলিফোন প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের সমর্থনে সমাবেশ চলছিল। এ সময় প্রার্থীর সমর্থকরা হামলা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্গন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটু ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন ও তার এক সমর্থককে আটক করা হয়। রাতে চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে আচরণবিধি ভঙ্গের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার সমর্থক জুনায়েদ নামের একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

 

Facebook Comments Box

Posted ১:৪২ পিএম | শনিবার, ২৩ জুলাই ২০২২

The Daily Sarod |